Comments

News Blog লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
News Blog লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৬

বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডে ৮৪ পদে চাকরি

পেট্রোবাংলার আওতাধীন কোম্পানি বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডে ৮৪ জনকে নিয়োগ দেওয়া হবে। মোট ২০ ধরনের পদে এ জনবল নিয়োগ দেবে কোম্পানিটি। পদগুলোর মধ্যে রয়েছে :
সহকারী ব্যবস্থাপক (সাধারণ বা নিরাপত্তা) পদে ১৮ জন, সহকারী ব্যবস্থাপক (হিসাব বা নিরীক্ষা) পদে আটজন, সহকারী ব্যবস্থাপক (মেকানিক্যাল) পদে সাতজন, সহকারী ব্যবস্থাপক (কেমিক্যাল) পদে তিনজন, সহকারী ব্যবস্থাপক (ইলেকট্রিক্যাল) পদে তিনজন, সহকারী ব্যবস্থাপক (পেট্রোলিয়াম) পদে দুজন, সহকারী ব্যবস্থাপক (সিভিল) পদে দুজন, সহকারী ব্যবস্থাপক (কম্পিউটার সায়েন্স) পদে একজন, সহকারী ব্যবস্থাপক (টেলিকম) পদে একজন, সহকারী ব্যবস্থাপক (ভূতত্ত্ব) পদে দুজন, সহকারী ব্যবস্থাপক (রসায়ন) পদে দুজন, মেডিকেল অফিসার পদে দুজন, সহকারী কর্মকর্তা (সাধারণ বা নিরাপত্তা) পদে ১০ জন, সহকারী কর্মকর্তা (হিসাব বা নিরীক্ষা) পদে ছয়জন, সহকারী কারিগরি কর্মকর্তা (মেকানিক্যাল) পদে আটজন, সহকারী কারিগরি কর্মকর্তা (কেমিক্যাল) পদে তিনজন, সহকারী কারিগরি কর্মকর্তা (ইলেকট্রিক্যাল) পদে দুজন, সহকারী কারিগরি কর্মকর্তা (সিভিল) পদে একজন, সহকারী কারিগরি কর্মকর্তা (পাওয়ার) পদে দুজন, সহকারী কারিগরি কর্মকর্তা (আর্কিটেকচার) পদে একজনকে নিয়োগ দেওয়া হবে।
ভিন্ন পদের জন্য ভিন্ন ভিন্ন শিক্ষাগত যোগ্যতার (বিজ্ঞাপনে উল্লেখিত) প্রয়োজন হবে। পদগুলোতে মর্যাদা অনুযায়ী বেতন দেওয়া হবে ২২ হাজার থেকে ৫৫ হাজার ৪৭০ টাকা পর্যন্ত ।
প্রার্থীদের বয়স ২৩ অক্টোবর-২০১৬ তারিখে ১৮ থেকে ৩০ বছর হতে হবে। তবে মুক্তিযোদ্ধা সন্তান ও প্রতিবন্ধীদের জন্য বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর।
আগ্রহী প্রার্থীরা বিজ্ঞাপনে উল্লেখিত উপায়ে আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে ৩ থেকে ২৩ অক্টোবর-২০১৬ তারিখ পর্যন্ত।
বিস্তারিত জানতে দৈনিক দি ইনডিপেনডেন্ট পত্রিকায় ২৫ সেপ্টেম্বর-২০১৬ তারিখে প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন।

Share:

এটাই কি পৃথিবীর সবচেয়ে বড় সাপ?



ব্রাজিলের একটি নির্মাণ প্রকল্পের কর্মীরা পারা প্রদেশের একটি গুহায় ৩৩ ফুট লম্বা একটি এ্যানাকোন্ডা সাপ খুঁজে পেয়েছেন - যাকে মনে করা হচ্ছে পৃথিবীর দীর্ঘতম সাপ।
গিনেস রেকর্ড বুক অনুযায়ী বন্দী অবস্থায় পৃথিবীর সবচেয়ে বড় সাপটি আছে আমেরিকার কানসাসের একটি প্রতিষ্ঠানে। মেডুসা নামের এই পাইথনটির দৈর্ঘ্য ২৫ ফুট ২ ইঞ্চি।
কিন্তু ব্রাজিলের উত্তরাঞ্চলীয় পারা প্রদেশের আলতামিরা গুহায় পাওয়া এ্যানাকেন্ডা সাপটির দৈর্ঘ্য যে আরো ৮ ফুট বেশি তাই নয়, এর ওজন হচ্ছে ৬৩ স্টোন বা ৩৭৮ কেজি।
ব্রিটেনের দৈনিক সান জানাচ্ছে, সাপটির দেহের সবচেয়ে মোটা অংশটির ব্যাস হচ্ছে প্রায় এক মিটার।
গুহাটিতে নির্মাণ কাজের জন্য নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটানোর সময় কর্মীরা সাপটি দেখতে পান। ক্রেনে করে সাপটিকে তোলা হয় এবং এর একটি ভিডিও ইউটিউবে পোস্ট করা হয়।
সাপটিকে এতে মৃত অবস্থায় দেখা গেছে। অভিযোগ করা হয়, নির্মাণকর্মীরা তাকে মেরে ফেলেছে।
তবে অন্য অনেকে বলছেন, সম্ভবত বিস্ফোরণের কারণে পাথর মাথায় পড়ে সাপটি মারা গেছে, কারণ ভিডিওতে তার মাথা থেঁতলানো দেখাচ্ছিল।
Share:

বাজারে এল ক্রেডিট কার্ডের মত পাতলা ফোন।

ক্রেডিট কার্ডের মত পাতলা ফোন বাজারে এসেছে। যার আয়তন ও পুরুত্ব ক্রেডিট কার্ডের মত। এই ফোন আপনার মানিব্যাগ কিংবা ওয়ালেটে ক্রেডিট কার্ডের মতই রাখা যাবে। হালকা এবং পাতলা হওয়ার কারণে এই ফোন বহন করাও সহজ। পাতলা ও ছোট আকারের এই ফোনটি উৎপাদন করেছে আইকার্ড ফোন নামের একটি প্রতিষ্ঠান। ই-কর্মাস ওয়েবসাইটগুলো এই ফোনগুলো বিক্রি করছে।
I card phone


আইকার্ড ফোনের সবচেয়ে পাতলা ফোনটি হলো ৪.৮ মিলিমিটার পুরুত্বের। এটাকে বলা হচ্ছে মিনি সেল ফোন। প্রতিষ্ঠানটি দাবি করছে এটি পৃথিবীর সবচেয়ে পাতলা ও ছোট মোবাইল ফোন।

ফোনটি এমপিথ্রি প্লেয়ার হিসেবে ব্যবহার করা যাবে। এতে ভাইব্রেশন রিংটোনও আছে। সাদা রঙের এই ফোনটি জিএসএম ক্লাশ ৮৫০/৯০০/১৮০০/১৯০০ মেগাহার্টজ ব্যান্ড নেটওয়ার্ক সমর্থন করে। এটিতে ইংরেজি এবং রুশ কিবোর্ড রয়েছে। এছাড়া ফোনটি মাল্টি ল্যাংগুয়েজও সমর্থন করে।
বর্তমানে আরো বেশ কিছু প্রতিষ্ঠান এ ধরনের কার্ড মোবাইল তৈরী করেছে। যে ফোনগুলোতে বিশেষ ফিচার হিসেবে রয়েছে, ব্লুটুথ, শক ফাংশন, মেসেজ, এমপিথ্রি ফাংশন এবং এফএম রেডিও রয়েছে।
ফোন গুলোতে ব্যাটারি রয়েছে ৩২০ মিলিঅ্যাম্পায়ার আওয়ারের। ব্যাটারিতে একবার চার্জ দিলে ৪-৫ ঘণ্টা কথা বলা যাবে। অন্যদিকে এটি ৭২ ঘণ্টা পর্যন্ত একটানা স্ট্যান্ডবাই মোডে সচল থাকবে।
Share:

বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০১৬

এবার এন্ড্রোয়েড দিয়ে ইন্টারনেট থেকে আয় করুন খুব সহজে Short লিংক তৈরি করে ।

বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন । আমিও ভালো আছি ।  



ইন্টারনেটে ইনকাম করার অনেক মাধ্যম আছে, তবে ইন্টারনেটে যারা কাজ পারে না তারা বেশির ভাগই PTC সাইট এর সাথে জড়িত । আর বেশির ভাগ PTC সাইট fake . আপনার যদি ইন্টারনেটে ইনকাম করার মন মানসিকতা থাকে তবে সঠিক পথের সন্ধান করুন ।
ইন্টারনেটে আবার অনেকে আউটসোর্সিং করে, তবে আউটসোর্সিং প্রকৃত পক্ষে একটি ভালো কাজ কিন্তু এর জন্য ট্রেনিং এর প্রয়োজন । আসলে ইন্টারনেট থেকে ইনকাম করতে হলে সবদিক দিয়েই দক্ষ হতে হয় ।
আচ্ছা যাই হোক.
আজকে আমার যেই বিষয়ে টিউন করা এই বিষয়েই বলি ।
অনেকেই অনেক মাধ্যমে টাকা ইনকাম করে, তার মধ্যে short link তৈরি করে ইনকাম করাও একটি ।
মনে করুন আপনি বিভিন্ন জায়গায় লিংক শেয়ার করেন যেমন: ফেইসবুক, টুইটার, ফোরাম ইত্যাদি । যেই লিংকটি শেয়ার করেন সেটি যদি short লিংক তৈরি করে করেন তাতে সমস্যা কি ? এমনই একটি short link তৈরি করার সাইট add.ly যেখানে short link তৈরি করে অনেকে অনেক টাকা ইনকাম করে , তাইলে আপনি কেন করবেন না ।
আর কথা হলো এই সাইট অনেক দিন ধরেই টাকা দেয় তাই ধোকা খাওয়ার চান্স নেই । এখানে সর্বনিম্ন টাকা উঠানো যাবে 5$ ।
টাকা উঠা যাবে payza, PayPal, তে । আর এই সাইটে চাইলে আপনি আপনার ওয়াপসাইট যোগ করেও ইনকাম করতে পারেন । আর বন্ধুরা, সাইটটির একটি এন্ড্রোয়েড এপস ও আছে এখান থেকে এপসটি নিয়ে নিন এপস এর মাধ্যমে কাজ আরও দ্রুত করতে পারবেন ।
সাইটটি এখান থেকে রেজিসট্রেশন করুন আর বন্ধুরা, সাইটটি যেহে তু 100% পেমেন্ট দেয় অবশ্যই এখানে বিশ্বাস এর সাথে কাজ করতে পারেন ।
কোন সমস্যার জন্য আমি আপনাদের পাশে সারাক্ষন আছি ফেইসবুকে
তো বন্ধুরা আজ এখানেই শেষ করছি । আরও কিছু জানার প্রয়োজন হলে কমেন্ট করুন । আশা করি আপনার উত্তরটি পাবেন । ধন্যবাদ সবাইকে ।

Share:

বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০১৬

আপনার সিমের ডিলিট হয়ে যাওয়া নাম্বার সমুহ ফিরিয়ে আনুন খুব সহজেই আপনার পিসি বা ল্যাপটপের সাহায্যে, জেনে নিন কিভাবে ফিরিয়ে আনবেন।


আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লা্হ ,সকল ভাইবোন বন্ধুরা কেমন আছেন আ্শা রাখি মহান আল্লাহর রহমতে ভালো আছেন ।
আমিও আপনাদের সকলের দোয়ার বরকতে ভালো আছি ,আজকে মনটা ভাল তাই ল্যাপটপটা খুলে লেখতে বসলাম, চলুন কাজে ফিরি
আমরা বিভিন্ন সময়ে মোবাইল ব্যবহার করতে গিয়ে ইচ্ছে করে কিংবা ভুল করে মেসেজ অথবা সেভ করা নাম্বার ডিলেট করে ফেলি।
কিন্তু পরে দেখা যায় ডিলেট হয়ে যাওয়া ওই মেসেজ এবং নাম্বার প্রয়োজন পড়ে যায়।
তখন পরতে হয় বিড়ম্বনায়। কখনো কখনো অনেকে জরুরী কোন মেসেজ কিংবা নাম্বার ডিলেট করে খুব বিপদে পরে যায়। কারণ
এগুলো ফিরে পাওয়ার কোন পথ থাকেনা।
এখন থেকে এই বিপদ আপনি নিজে নিজেই কাটিয়ে উঠতে পারবেন। এর জন্য ছোট একটা সফটওয়্যার প্রয়োজন হবে। আপনাদের জন্য সফটওয়্যারটির ফুল ভার্সন আপলোড করেছি।

মাত্র ৪৫০ কে.বি সাইজের ছোট সফটওয়্যারটি ডাউনলোড করতে এই লিংকে গিয়ে
Data Doctor Recovery –Sim Card.zip
নামের সফটওয়্যারটি ডাউনলোড করে নিন।
এবার আনজিপ করে সফটওয়্যারটি আপনার কম্পিউটারে সেটাপ দিন। এবং রেজিষ্ট্রেশন করতে যে কোন নাম এবং ইমেইল দিয়ে টেক্সট ফাইলের মধ্যে থেকে
৪টি সিরিয়াল নাম্বারের যে কোন একটি ব্যবহার করে সফটওয়্যারটি ফুল ভার্সন করে নিন। এবার সফটওয়্যারটি সম্পর্কে একটু বলে দেই।
এই সফটওয়্যারের মাধ্যমে আপনি যে কোন দেশের সব ধরনের GSM SIM Card এর মেসেজ অথবা নাম্বার রিকভার করতে পারবেন।
ইনবক্স, আউটবক্স, ড্রাফট, সেন্ড আইটেম সকল জায়গা থেকে ডিলেট হয়ে যাওয়া মেসেজ যে সেন্ড করেছে তার নাম্বার সময়, তারিখ এবং জায়গার নামসহ
রিকভার করা যাবে।
এর মাধ্যমে সিম কার্ডের IMSI নাম্বার, ICC মোবাইল আইডেন্টিফিকেশন নাম্বার, সার্ভিস প্রোভাইডার নাম্বার এবং আরও অনেক তথ্য
জানতে পারবেন।
PC/SC অথবা Phoenix স্ট্যান্ডার্ড সিম কার্ড রিডার দিয়ে সিম কানেক্ট করে এই সফটওয়্যারটি দিয়ে কাজ
করতে পারবেন।
সফটওয়্যারটি ব্যবহার করা খুবই সহজ। এটি প্রচললিত সব ধরনের উইন্ডোজ
যেমনঃ Windows 2000, Windows 2003, Windows XP, Windows 7, Windows Vista ,Windows 8 , Windows 10 তে
সাপোর্ট করে।
মনে রাখবেন, সিম কার্ড পিসি তে কানেক্ট করে এই সফটয়্যার দিয়ে কাজ করতে হলে আপনাকে অবশ্যই PC/SC অথবা Phoenix
স্ট্যান্ডার্ড সিম কার্ড রিডার ব্যবহার করতে হবে।
ইলেক্ট্রনিক্স দোকানে গিয়ে GSM SIM Card Reader খুজলেই পাবেন। আশা করি
সবাই এখন থেকে কাজটি করতে পারবেন এবং অনেক উপকৃত হবেন।
Share:

Categories

Sample Text

Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation test link ullamco laboris nisi ut aliquip ex ea commodo consequat.

Duis aute irure dolor in reprehenderit in voluptate another link velit esse cillum dolore eu fugiat nulla pariatur.

Definition List

Definition list
Consectetur adipisicing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua.
Lorem ipsum dolor sit amet
Consectetur adipisicing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua.